কবিতাঃ এতিমের হৃদয়ে আর্তনাদ। লেখক মোহাম্মদ আলী শান্ত

এতিমের_হৃদয়ে_আর্তনাদ

____মোহাম্মদ আলী শান্ত


বাবা আমার এক পৃথিবী,

মা ছিলো মোর সব,

কেন আমায় এতিম করে

নিয়ে গেলে ওহে রব।

তাদের দোয়ার বরকতে আমি

পাইনি কোনো ভয়,

এখন আমি শূন্য দিশাহারা

বুকে জমে ক্ষয়।

কেউ আমাকে “বাবা” বলে

মাথায় রাখে না হাত,

তোমার কথা মনে পড়লে

বেদনাতে কাটে রাত।

তোমার দোয়া আমার তরে

নিত্যদিনের সাথী,

দোয়া করি তোমার ঘরে

জ্বলুক নূরের বাতি।

Previous Post
No Comment
Add Comment
comment url